অনার্স অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা বিভাগ হিসাববিজ্ঞান বিষয় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: 222501 ফ্রি সাজেশন

অনার্স অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা বিভাগ হিসাববিজ্ঞান বিষয় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: 222501 ফ্রি সাজেশন
অনার্স অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা বিভাগ হিসাববিজ্ঞান বিষয় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: 222501 ফ্রি সাজেশন

মনে রাখবেন এটি ফ্রি সাজেশন আমাদের চূড়ান্ত সাজেশন নয় এটি আপনার পরীক্ষার জন্য সহায়ক।

রকেট স্পেশাল সাজেশন পেতে যোগাযোগ করুন।

১। সুপার কম্পিউটার কি?
উত্তর: অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন বিপুল প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত বড় আকৃতির কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।
২। পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কি?
উত্তর: পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম হলো- লেডি অ্যাডা অগাষ্টা বায়রন।
৩। মাইক্রো কম্পিউটার কি?
উত্তর: ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর সংযুক্ত করে তৈরি কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে।
৪। মাইক্রো কম্পিউটারের জনকের নাম লিখ?
উত্তর: মাইক্রো কম্পিউটারের জনকের নাম প্রকৌশলী এইচ. এডওয়ার্ড রবার্টস (H. Edward Roberts)।
৫। মাইক্রো কম্পিউটারের ‘মস্তিষ্ক’ বলা হয় কাকে?
উত্তর: মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
৬। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝ?
উত্তর: কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন- বাইনারি, অকট্যাল, হেক্সাডেসিমেল ইত্যাদি হচ্ছে সংখ্যা পদ্ধতি।
৭। বাইনারি সংখ্যার ভিত্তি ২ কেন?
উত্তর: বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়, তাই এই বাইনারি সংখ্যার ভিত্তি ২।
৮। কম্পিউটারের অভ্যন্তরে কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর: কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।
৯। কোড কি?
উত্তর: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট ০ ও ১ এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে যে সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে।
১০। সুতে কোড কি?
উত্তর: প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষার প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড।
১১। কম্পিউটার সংগঠন কি?
উত্তর: কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে যথাযথ সংযোগ বা সম্পর্ক স্থাপনের বিন্যাসকেই কম্পিউটারের সংগঠন বলা হয়।
১২। সিপিইউ কি?
উত্তর: কম্পিউটারের স্মৃতি, গাণিতিক ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ বলা হয়।
১৩। সিপিইউ এর কয়টি অংশ ও কি কি?
উত্তর: সিপিইউ এর অংশ তিনটি। যথা- ১. স্মৃতি অংশ, ২. গাণিতিক ও যুক্তি অংশ ও ৩. নিয়ন্ত্রণ অংশ।
১৪। কম্পিউটার বাস কি? টেস্ট পরীক্ষা-হাজী মূহাসীন, এমএম কলেজ।
উত্তর: কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্য দিয়ে ডিজিটাল সংকেত ১ বা ০ চলাচল করতে পারে।
১৫। DTP কি?
উত্তর: কম্পিউটারের সাহায্যে প্রাক-মুদ্রণ পর্যায়ের কাজসম্পন্ন করাকে, ডেস্কটপ পাবলিশিং বা Desktop Publishing (DTP) বলে।
১৬। ডিজিটাল সার্কিট কি?
উত্তর: কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে সম্পন্ন করার জন্য ব্যবহৃত বর্তনীকে বলা হয় ডিজিটাল সার্কিট।
১৭। OR গেইট এর দুই চলকের জন্য সত্যক সারণী লেখ।
উত্তর: অর গেইট: অর গেইটে দুই বা দুয়ের অধিক ইনপুট থাকতে পারে কিন্তু এতে আউটপুট থাকবে একটি। যেকোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হবে।
১৮। সার্বজনীন লজিক গেইট কি?
অথবা, লজিক গেইটের সার্বজনীনতা কি?
উত্তর: যে লজিক গেইটের সাহায্যে যে কোন মৌলিক গেইট বা অন্য কোন সমন্বিত গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন লজিক গেইট বলা হয়।
১৯। সার্বজনীন লজিক গেইট কয়টি ও কি কি?
উত্তর: সার্বজনীন লজিক গেইট হচ্ছে ২টি। যথা-
১. NAND গেইট এবং ২. NOR গেইট।
২০। বাইনারি অ্যাডার কি?
উত্তর: যে অ্যাডার দুটো বাইনারি বিট যোগ করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে।
২১। ডাবল ক্লিক বলতে কি বুঝায়?
উত্তর: কোনো তথ্যের উপর মাউসের বোতাম পর পর দুইবার চাপ দেওয়াকে ডাবল ক্লিক বলে।
২২। ড্রাগ এন্ড ড্রপ বলতে কি বুঝায়?
উত্তর: কোনো ফাইল বা ডাইরেক্টরি সিলেক্ট করার পর মাউসের বাম পাশের বোতাম চেপে ধরে নির্ধারিত তথ্যটিকে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়াকে ড্রাগ এন্ড ড্রপ বলে।
২৩। প্রসেসিং হার্ডওয়্যার কি?
উত্তর: কম্পিউটার ডেটা প্রসেস করার ক্ষেত্রে যেসকল যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তাদেরকে প্রসেসিং হার্ডওয়‍্যার বলে।
২৪। মাইক্রোপ্রসেসর কি?
উত্তর: মাইক্রো কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউকে মাইক্রোপ্রসেসর বলা হয়। এটি কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরে সন্নিবিষ্ট থাকে।
২৫। মেমোরি অ্যাড্রেস কি?
উত্তর: প্রত্যেক মেমোরি সেলের একটি বিশেষ নম্বর থাকে যার দ্বারা সেই মেমোরি সেলের অবস্থান জানা যায়, তাকে মেমোরি অ্যাড্রেস বলে।
২৬। র‍্যান্ডম অ্যাকসেস কি?
উত্তর: মেমোরি অবস্থানের বিট বা শব্দকে সরাসরি অ্যাকসেস করাকে র‍্যান্ডম অ্যাকসেস বলে।
২৭। হার্ডডিস্ক কাকে বলে?
উত্তর: ফ্লপি ডিস্ক অপেক্ষা অধিক ক্ষমতা ও দ্রুত গতিসম্পন্ন ডিস্ককে হার্ডডিস্ক বলে।
২৮। ১ গিগাবাইট সমান কত বাইট?
উত্তর: ১ গিগাবাইট সমান 230 বাইট।
২৯। প্যারিটি বিট কেন ব্যবহার করা হয়?
উত্তর: বাইনারি ডেটা বা কোডের বিট প্যাটার্ন এক স্থান থেকে অন্য স্থানে বা যন্ত্রের এক অংশ থেকে অন্য অংশে পরিবাহিত হওয়ার সময় উক্ত বিট প্যাটার্নের সাথে ভুল নির্ণায়ক বিট হিসেবে প্যারিটি বিট ব্যবহার করা হয়।
৩০। প্রধান মেমোরি বলতে কি বোঝায়?
উত্তর: কম্পিউটারের যে মেমোরি কেন্দ্রিয় প্রক্রিয়াকরণের সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে প্রধান মেমোরি বলে।
৩১। মেমোরি কি?
উত্তর: কম্পিউটারের যে অংশে বিভিন্ন তথ্য বা নির্দেশনাবলি সংরক্ষণ করা যায়, তাকে মেমোরি বা স্মৃতি বলে।
৩২। মাদারবোর্ড কি?
উত্তর: সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
৩৩। কম্পিউটার পেরিফেরাল কি?
উত্তর: কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট/আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরাল।
৩৪। ইনপুট পেরিফেরাল কি?
উত্তর: কম্পিউটারকে নির্দেশনা বা ডেটা প্রদানের জন্যে যে সমস্ত ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাকে বলা হয় ইনপুট পেরিফেরাল।
৩৫। আউটপুট পেরিফেরাল কি?
উত্তর: কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সব যন্ত্রের সাহায্যে ফলাফল প্রদান করা হয়ে থাকে, তাকে বলা হয় আউটপুট পেরিফেরাল।
৩৬। কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট পেরিফেরাল এর নাম লিখ।
উত্তর: কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট পেরিফেরালগুলো হচ্ছে- মনিটর, প্রিন্টার, পটার, স্পিকার ইত্যাদি।
৩৭। প্যারালাল ইন্টারফেস কি?
উত্তর: যে ইন্টারফেসিং পদ্ধতিতে বিটসমূহ একত্রে চলাচল করতে পারে, তাকে প্যারালাল ইন্টারফেস বলে।
৩৮। নিউমেরিক কী কাকে বলে?
উত্তর: যে কীর সাহায্যে অংক বা সংখ্যাবাচক শব্দ লেখা হয়, তাকে নিউমেরিক কী বলে।
৩৯। ইনপুট ডিভাইস কি?
উত্তর: কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য যে ধরনের যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয়, সেগুলোকে ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্রাংশ বলে।
৪০। কম্পিউটারের কী-বোর্ড কোন ধরনের ডিভাইস?
উত্তর: কম্পিউটারের কী-বোর্ড “ইনপুট” ডিভাইস।
৪১। কয়েকটি আউটপুট ডিভাইসের নাম লিখ।
উত্তর: কয়েকটি আউটপুট ডিভাইসের নাম হলো- মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার ইত্যাদি।
৪২। কম্পিউটারের মনিটর কোন ধরনের ডিভাইস?
উত্তর: কম্পিউটারের মনিটর আউটপুট ডিভাইস।
৪৩। অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার কি?
উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
৪৪। মাল্টিমিডিয়া কি?
উত্তর: মাল্টিমিডিয়া কম্পিউটার ব্যবহারকারীর জন্য একটি অতি পরিচিত শব্দ। এর আভিধানিক অর্থ হচ্ছে বহু মাধ্যম। এর মাধ্যমে এক সাথে বহু কাজ করা যায়।
৪৫। প্রোগ্রাম কি?
উত্তর: কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করে ধারাবাহিকভাবে যে নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রাম বলে।
৪৬। পোর্টাল কি?
উত্তর: পোর্টাল বলতে মূলত বুঝায় কোনো পেজ বা পাতা যার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত থাকে।
৪৭। সিস্টেম ইউনিট বলতে কি বুঝ?
উত্তর: সিস্টেম ইউনিট হলো কতকগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে।
৪৮। কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের নাম লিখ।
উত্তর: কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের নাম হলো-মাইক্রোসফ্ট ওয়ার্ড, ওয়ার্ডপারফেক্ট, ম্যাকরাইট, নোড প্যাড ইত্যাদি।
৪৯। ডকুমেন্ট কি?
উত্তর: টাইপিং-এর মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপিত যেকোনো ধরনের চিঠিপত্র, প্রমাণ দলিল, ব্যবসায়িক নথিপত্র, পুস্তক, পত্রিকা ইত্যাদি সব কিছুকেই ডকুমেন্ট বলা হয়।
৫০। ই-রিটেইল (E-retail) কি?
উত্তর: রিটেইলারগণ তাদের পণ্য ও সেবাকে বিক্রির জন্য ওয়েবকে ব্যবহার করলে তাকে ই-রিটেইল বলা হয়।



১। ন্যানো কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কি?
২। ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৩। সংখ্যাগুলোর প্রতিটি অংকের স্থানীয় মান লিখ: ৯৫৬, ৫২৭, ২০৫৮।
৪। (A৮৫B)১৬-কে অকট্যাল সংখ্যায় এবং ৪৭.৮৫(১০)-কে বাইনারি সংখ্যায় রূপান্তর কর।
৫। (১১০১.১১)২ কে অক্টাল ও হেক্সাডেসিমেল প্রকাশ কর।
৬। ROM কি? বিভিন্ন প্রকার রমের (ROM) বর্ণনা দাও।
৭। কম্পিউটার মেমোরি কাকে বলে?
৮। কম্পিউটার পেরিফেরাল কি?
৯। Optical fibre কি? Optical fibre এর সুবিধাসমূহ লিখ।
১০। Hub এবং Switch এর মধ্যে পার্থক্য কি?
১১। ইউজার ইন্টারফেসে কিভাবে ডিজাইন করা যায়?
১২। কম্পিউটিং কী? এন্ড ইউজার কম্পিউটিং সম্পর্কে আলোচনা কর।
১৩। ব্যবসায়িক তথ্য ব্যবস্থা কি?
১৪। কৌশলগত তথ্য পদ্ধতি বলতে কি বুঝায়?
১৫। কম্পিউটার অপরাধের ধরন আলোচনা কর।



১। (ক) বর্তমান যুগে শিল্পপ্রতিষ্ঠানে কম্পিউটারের অবদান কেন উল্লেখযোগ্য? বিস্তারিতভাবে আলোচনা কর।
(খ) বার কোড রিডার কীভাবে ব্যবসায় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
২। (ক) (৭৫.১০৫)১০-কে বাইনারি সংখ্যায় এবং (১০১১০১০)২-কে দশমিক সংখ্যায় রূপান্তর কর।
(খ) (১২৮.৩৭৫)১০ কে বাইনারি ও অকট্যালে রূপান্তর কর।
৩। (ক) (৯২০.৩৮)১০ সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর কর।
(খ) বিসিডি কোড কি? বিসিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য লিখ।
৪। (ক) ভার্চুয়াল মেমোরি বলতে কি বুঝ?
(খ) প্রধান মেমোরি ও সহায়ক মেমোরির মধ্যে পার্থক্যসমূহ দেখাও।
৫। (ক) ইনপুট ও আউটপুট ডিভাইস কি?
ইনপুট-আউটপুট ইন্টারফেস সম্পর্কে ব্যাখ্যা কর।
(খ) ইম্প্যাক্ট ও নন-ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখ।
৬। (ক) স্মার্ট কার্ড কী?
(খ) প্যাকেজ সফ্টওয়্যারের সুবিধা কী?
৭। (ক) প্রোগ্রাম কি? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ ধারাবাহিকভাবে আলোচনা কর।
(খ) সম্পাদনা কি? সম্পাদনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
৮। (ক) গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেজ অপারেটিং সিস্টেম কী? এর সুবিধাসমূহ কী কী?
(খ) ইনফরমেশন সিস্টেমের মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৯। (ক) মাইক্রোসফট এক্সেলে চার্ট তৈরি করার নিয়ম লিখ।
(খ) OMR এবং OCR এর মধ্যে পার্থক্য বর্ণনা কর।